মানিকগঞ্জ প্রতিনিধি ||
হাসেম আলীর ওপর হামলা: শিবালয়ে ১৩ আসামির মামলায় ৭ জন গ্রেপ্তারমানিকগঞ্জ প্রতিনিধি:- মানিকগঞ্জের শিবালয় উপজেলার চালিতাবাড়ী গ্রামে মোঃ হাসেম আলীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১৩ জন আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে হামলা, মারধর এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে চালিতাবাড়ী গ্রামের বাসিন্দা মোঃ হাসেম আলীর ওপর একদল ব্যক্তি হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ শিবালয় থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন—১. মোঃ রফিকুল ইসলাম রফিক (৩৫), পিতা: আফছার উদ্দিন২. পাবেল বেপারী (৩০), পিতা: বরকত আলী৩. আকিব বেপারী (২৪), পিতা: মজিবর বেপারী৪. নাইম শেখ (২৮), পিতা: আলেম শেখ৫. মিন্টু বেপারী (৪০), পিতা: মৃত তমেজ বেপারী৬. বাসসা বেপারী (৫৫), পিতা: মৃত অছিমদ্দি বেপারী৭. রওনক মোল্লা (১৯), পিতা: তাইজুল ইসলাম মোল্লা।পুলিশ জানায়, মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে শিবালয় থানা।শিবালয় থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং ঘটনার প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।