তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
বিজয়নগর হরষপুরে জামায়াতে ইসলামীর কর্মী বৈঠক অনুষ্ঠিতব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাকিম ডা. মোহাম্মদ আলী নেওয়াজ। এছাড়া হরষপুর ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।হরষপুর দেওয়ান বাজারের টাটকা হোটেলে অনুষ্ঠিত এ কর্মী বৈঠকে পরিচালনা করেন ইব্রাহিম। উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা মুজিবুর রহমান। বক্তব্য প্রদান করেন মাওলানা নুরুল্লাহ সাদীসহ স্থানীয় নেতারা।বক্তারা বলেন, ইসলামের দৃষ্টিতে মানুষের জীবনের প্রতিটি কল্যাণকর ও শরিয়তসম্মত কাজ ইবাদতের অন্তর্ভুক্ত। তারা বলেন,আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রাজনীতি করি। সমাজ ও দেশের কল্যাণে যারা এ আদর্শিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চান, তাদের সবাইকে স্বাগত জানাই।বক্তারা আরও বলেন, আগামীর সময় সম্ভাবনাময়। এ সম্ভাবনাকে কাজে লাগাতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।কর্মী বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।