প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
মোল্লাহাটে গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ, বিচার ও সংসার ফেরতের দাবি
আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ||
মোল্লাহাটে গৃহবধূর ওপর নির্যাতনের অভিযোগ, বিচার ও সংসার ফেরতের দাবি আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর গ্রামের বাসিন্দা আসলাম মিয়া (পিতা: গেন্দু মিয়া)-এর বিরুদ্ধে তার স্ত্রী শারীরিক নির্যাতন ও মারধরের অভিযোগ তুলেছেন।অভিযোগকারী গৃহবধূ জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এছাড়া তার সন্তানকে অস্বীকার করার অভিযোগও উত্থাপন করেন তিনি।ভুক্তভোগী নারী দাবি করেন, তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান। একই সঙ্গে তিনি তার বৈবাহিক সম্পর্ক বজায় রেখে আসলাম মিয়ার সংসারে ফিরে যেতে আগ্রহী বলেও জানান।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আসলাম মিয়া বা অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।স্থানীয় সচেতন মহল বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ