প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
মিনি বান্দরবানের গহীন পাহাড় থেকে হাত-মুখ বাঁ*ধা যুবক উ*দ্ধার!
নুরুল আলম সিকদার কক্সবাজার ||
মিনি বান্দরবানের গহীন পাহাড় থেকে হাত-মুখ বাঁ*ধা যুবক উ*দ্ধার!কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়া ‘মিনি বান্দরবান’ এলাকার গহীন পাহাড় থেকে হাত-মুখ ও পা বাঁ*ধা অবস্থায় এক অজ্ঞাত যুবককে উদ্ধার করেছে স্থানীয় জনতা।স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে পাহাড় থেকে গোঙানির শব্দ শুনে এলাকাবাসী ও বিএনপি নেতা মাহাবুবুল আলমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে গুরুতর আ*হত অবস্থায় যুবকটিকে উদ্ধার করে।উদ্ধারের পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়দের ধারণা, মুক্তিপণের উদ্দেশ্যে অ*প*হর*ণের পর দুর্বৃত্তরা তাকে ওই দুর্গম পাহাড়ে বেঁ*ধে রেখে যায়। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ