মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার ||
গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে নারী ও মাদক কেলেঙ্কারির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দেরমোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধায় কর্মরত এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে সচেতন মহল।স্থানীয় সূত্র জানায়, বুধবার ১৭ জুন রাতে পলাশবাড়ী পৌরসভার হরিণমারী এলাকার একটি ভাড়া বাসায় ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীরকে নিঝুম নামের এক কন্টেন্ট ক্রিয়েটর নারীসহ স্থানীয়রা অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার হয়েছে বলেও অভিযোগ উঠেছে।এলাকাবাসীর ভাষ্য, ঘটনা জানাজানি হলে বাসাটি ঘিরে ফেলেন স্থানীয় লোকজন। পরে রাতেই প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ও আর্থিক লেনদেনের মাধ্যমে অভিযুক্তদের ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট নারী দীর্ঘদিনের ইয়াবা সেবী। তার দাবি, গাইবান্ধায় দায়িত্ব পালনের সময় সার্জেন্ট জাহাঙ্গীরের সঙ্গে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। সেই সূত্রে হরিণমারীর ভাড়া বাসায় মাঝেমধ্যেই আড্ডা বসত।এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সার্জেন্ট জাহাঙ্গীরের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।এ বিষয়ে গাইবান্ধা জেলা পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।