জাহাঙ্গীর আলমজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া ||
বর্ষীয়ান বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদের শেষ বিদায়ে লাখো মানুষের ঢল।জাহাঙ্গীর আলমজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট হারুন-আল-রশিদের শেষ বিদায়ে নেমেছিল সর্বস্তরের মানুষের ঢল। তাঁর জানাজা ও দাফান অনুষ্ঠানে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হন।প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা স্মরণ করে অসংখ্য শুভাকাঙ্ক্ষী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।জানাজা শেষে মরহুমকে ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। শেষ বিদায়ের মুহূর্তে স্বজন, সহকর্মী, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের আবেগঘন উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া-৩) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ, কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সর্বস্তরের জনগণ জানাজায় অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতি প্রমাণ করে মরহুম হারুন-আল-রশিদ কতটা জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন।তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়াবাসী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, জনদরদি নেতা ও অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারাল বলে অনেকে মন্তব্য করেন।বাংলাদেশ প্রেস ক্লাব, বিজয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে মরহুম আলহাজ্ব অ্যাডভোকেট হারুন-আল-রশিদের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।