প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না- অধ্যাপক আনোয়ারুল হক
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধি ||
বারহাট্টায় বিএনপির নেতৃত্বে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না- অধ্যাপক আনোয়ারুল হকওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ বিগত দিনে টির কাবিখার কাজ যে এসেছে সেটা জনগণ জানতই না।নূন্যতম কাজও হত না।এক জায়গায় তিনবার প্রজেক্ট দেওয়ার ঘটনাও ঘটত।বর্তমানে বারহাট্টায় বেশ কিছু প্রজেক্টের কাজ চলছে।কাজের মান শতভাগ নিশ্চিতের জন্যই আমার এখানে আশা নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কাবিখা সহ অন্যান প্রকল্প পরিদর্শনে এসে নেত্রকোনা-২ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন আমরা গত ১২ ফেব্রুয়ারি সরকার গঠন করেছি।আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি বদ্ধ।প্রতিটা গ্রামে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে কোথাও গেলে জুতা খোলার প্রয়োজনও হবে না।পরিদর্শনের সময় তিনি বাউসি ইউনিয়ন, আসমা ইউনিয়ন সহ বারহাট্টা সদর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে সরকারি প্রকল্পের কাজের মান এবং উন্নতি ঘুরে ঘুরে সরেজমিনে পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান সহ জেলা ও উপজেলার বিএনপির নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ