প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন খামারপাড়া ইউনিয়নে
মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার ||
বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন খামারপাড়া ইউনিয়নেমোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:- দিনাজপুরের খানসামা উপজেলায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন খানসামা ও ৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং জেলা প্রশাসকের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।এ সময় ৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ