প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
ভেড়ামারায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে মাঠে রয়েছেন বিএনপি
মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা। ||
ভেড়ামারায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে মাঠে রয়েছেন বিএনপি মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে মাঠে রয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নৈরাজ্যর প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার দক্ষিণরেল গেট সংলঘ্ন পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়। ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ।উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক মাে: জানবার আলী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ডাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা,জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হােসেন বক্তব্য রাখেন।বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা বিভিন্ন স্থানে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে দেশে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি দলীয় নেতৃবৃন্দ। তা না হলে পরবর্তীতে নিষিদ্ধ দলের নৈরাজ্যকর কর্মকান্ডের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাদের এমনকর্মকান্ডের বিষয়ে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান।উপজেলা বিএনপির আহবায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলমের নেতৃত্বে মোটর সাইকেল বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের ৫শতাদিক নেতা-কর্মী অংশ নেয়। এসময় তারা নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে নানা ধরণের স্লোগান দেয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ