জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ||
বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার:জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া ২৩/০৬/২০২৬ খ্রি. সকাল ০৬.৩০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানাধীন হাওয়াইখলা কল্যাণপুর এলাকা হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা: ১। মোঃ আনোয়ার,পিতা- মৃত ইছহাক,সাং- মোহাম্মদপুর ২। মোঃ আজিম,পিতা- হুমায়ুন কবির,সাং- মোহাম্মদপুর,উভয় থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর,জেলা- ব্রাহ্মণবাড়িয়াএ-সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।