শাহাব উদ্দিন শাহিন ||
গত কয়েকদিনের অবিরাম বৃষ্টি আর পাহাড়ি পানির কারনে বালাগঞ্জ উপজেলার নিন্মঞ্চল প্লাবিত হয়েছে| জুন মাসের ২য় সাপ্তাহ থেকে আজ অবধী অবিরাম বৃষ্টি আর ভারত থেকে কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধির কারনে বালাগঞ্জ উপজেলার নিন্মঞ্চল প্লাবিত হয়েছে| এ অবস্থা বিরাজমান থাকলে বালাগঞ্জে উপজেলায় বন্যার আশংস্কা দেখা দিতে পারে| বালাগঞ্জ উপজেলা ৩টি ইউনিয়ন পূর্ব পৈলনপুর, বালাগঞ্জ, পূর্ব গৌরীপুর কুশিয়ারা নদীর তীরে অবস্থিত| কুশিয়ারা নদীতে বর্তমানে পানিতে পরিপূর্ন| অপর দিকে অবিরাম বৃষ্টির ফলে উল্লেখিত ৩ ইউনিয়ন সহ উপজেলার বোয়ালজুড়, দেওয়ান বাজার, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন সমুহের হাওড়, বিল, জলাশয়, পানিতে পরিপূর্ন| কুশিয়ারা নদী হতে হাসপাতাল সংগ্লন সুইচ গেইট দিয়ে হাওড়ে পানি প্রবেশ করছে| সব মিলিয়ে বালাগঞ্জ উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত| বালাগঞ্জে বন্যার আশংস্কা দেখা দেয়ার সম্ভাবনা বেশী| উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুযোর্গ ব্যবস্তাপনা কমিটির সদস্য সচিব বিদ্যুৎ কান্তি রায়, জানান আমরা বিষয়টি পর্যবেক্ষন করছি| প্রাথমিক প্রস্তুতি রয়েছে|