শাহাব উদ্দিন শাহিন ||
সিলেট ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, বলেছেন সিলেট অঞ্চলের মাঠি উর্বর| কেবল বিদেশ নয়, দেশে মাঠি কে কাজে লাগিয়ে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে| তিনি ২৬ জুন ২০২৬ইং সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা, বালাগঞ্জ ইউনিয়নের, তিলকচানপুর গ্রামে অবস্থিত সাঈবিন এগ্রো ফার্ম পরিদর্শন করে এ কথা বলেন| এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি’র সদস্য সচিব খসরুজ্জামান, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান মোঃ নজমুল আলম, বিএনপি বালাগঞ্জ উপজেলা সভাপতি গোলাম রব্বানী, সাধারন সম্পাদক এম মুজিবুর রহমান, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ জামান আহমদ খলকু, বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, বালাগঞ্জ ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন| অতিথিদের কে স্বাগত জানান সাঈবিন এগ্রো ফার্ম এর মালিক, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত আব্দুল্লাহ আস সাকির আহমদ সিকদার| পরিদর্শন শেষে তিনি অতিথিদের কে ফার্মের উৎপাদিত “আম” উপহার দেন|