মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি। ||
হরিরামপুরে আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত। মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি। মানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশ সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত। ২৫ শে জুন মঙ্গলবার বেলা ১২ টার দিকে আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান (রিটার্নিং অফিসার) এর নির্বাচনের দ্বায়িত্ব পরিচালনার মধ্যে দিয়ে সুষ্ঠু ও মনোরম পরিবেশে সুশৃঙ্খল ভাবে গতানুগতিক ধারার নির্বাচন পদ্ধতিতে পরিচালনা করা হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. জালাল উদ্দিন আহমেদ পেয়েছেন ০৬ ভোট ও তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আয়েশা আক্তার লিমা পেয়েছেন ০৪ ভোট। উল্লেখ্য, ২ ভোট বেশি পেয়ে মোঃ জালাল উদ্দিন আহমেদ সভাপতি হিসেবে নির্বাচিত হন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম,হরিরামপুর থানার এসআই জয়নাল আবেদীন প্রমূখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জালাল উদ্দিন আহমেদ বলেন,নির্বাচনে জয়লাভ করে তিনি বিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করেন।