প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬
এইচএসসি সমমান পরীক্ষা উপলক্ষ্যে প্রস্তুতুমূলক মতবিনিময় সভা।
মো. আরফান আলী ||
এইচএসসি সমমান পরীক্ষা উপলক্ষ্যে প্রস্তুতুমূলক মতবিনিময় সভা।মো. আরফান আলী:- আসন্ন এইচএসসি - সমমান ও কারিগরি পরীক্ষা শান্তিপূর্ণ, নকলমুক্ত পরিবেশের আয়োজনে কলেজ, মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকগণের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পীরগঞ্জ সরকারী কলেজ অধ্যক্ষ বদরুল হুদা প্রমুখ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল হোসেন প্রামাণিক। সভায় উল্লেখ করে বলেন পাবলিক পরীক্ষার সংক্রান্ত অপরাধের জন্য শাস্তির বিধান করা সমুচিন ও প্রয়োজন। যা ১৯৮০ এর ৪২ নন্বর আইনে পাবলিক পরীক্ষা সংক্রান্ত অপরাধের জন্য শাস্তির বিধানে এইচ এসসি - সমমান ২০২৬ পরীক্ষার নীতিমালায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে দেওয়া হয় তাহলে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরণের তৎপরতার বিরুদ্ধে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিবেন ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ