ঐতিহ্যবাহী রোটার্যাক্ট ক্লাব অফ কুমিল্লার ৫০ তম বর্ষপুর্তি "স্বর্ণাক্ষর" জাঁকজমকভাবে অনুষ্ঠিত ||
ঐতিহ্যবাহী রোটার্যাক্ট ক্লাব অফ কুমিল্লার ৫০ তম বর্ষপুর্তি "স্বর্ণাক্ষর" জাঁকজমকভাবে অনুষ্ঠিত (নিজস্ব প্রতিবেদক) ঐতিহ্যবাহী রোটার্যাক্ট ক্লাব অফ কুমিল্লার ৫০ তম বর্ষপুর্তি "স্বর্ণাক্ষর" জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৭ জুন,২০২৬ বিকেল ৫টায় কুমিল্লা বাগিচাগাঁও কুমিল্লা রোটারী ক্লাবের আজিজুল হক সম্মেলন কক্ষে রোটার্যাক্ট ক্লাব অফ কুমিল্লার ৫০ তম বর্ষপুর্তি উপলক্ষে চার্টার নাইট "স্বর্ণাক্ষর" ২০২৬ আলোচনা সভা, স্মৃতিচারণ,কেক কাটা,সম্মাননা স্মারক, শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।রোটার্যাক্ট ক্লাব অফ কুমিল্লার সভাপতি রোঃ নুর নাহার আক্তার তাসমী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮২,বাংলাদেশ, সাবেক গভর্ণর রোটাঃ দিল নাশিন মহসিন, এমপিএইচএফ,বি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা-৩২৮০,বাংলাদেশ, সাবেক সচিব ও সাবেক সভাপতি রোটাঃ মোঃ ইকবাল আমিন,পিএইচএফ,বি।বিশেষ অতিথি রোটারী ক্লাব অফ কুমিল্লার নির্বাচিত সভাপতি রোটাঃ জীবন কৃষ্ণ চক্রবর্তী,আরএফএসএম।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক সভাপতি ও রোটার্যাক্ট ক্লাব অফ কুমিল্লা লালমাইর সাবেক সভাপতি রোটাঃ আবদুল্লাহ আল বাকী, রোটার্যাক্ট জেলা ৩২৮২-বাংলাদেশ সাবেক সেক্রেটারী ও রোটার্যাক্ট ক্লাব অফ কুমিল্লা সাবেক সভাপতি মোঃ জয়নাল আবেদীন জয়, রোটার্যাক্ট ক্লাব অফ কুমিল্লা সাবেক সভাপতি মোঃ মহসিনুর রহমান, সাবেক সভাপতি মোঃ আবু সাঈদ বুলবুল, সাবেক সভাপতি আল আমিন,সাবেক সভাপতি মহিউদ্দিন নায়েল,সাবেক সভাপতি গাজী মোঃ বদরুজ্জামান জন ,সাবেক সভাপতি অনির্বান পাল।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অফ কুমিল্লা সানরাইজের সাবেক সভাপতি রোঃ পিপি ফজলুর রহমান ফাহিম,রোঃ পিপি সাজেদুল ইসলাম মোহন প্রমুখ।রোটার্যাক্ট ক্লাব অফ কুমিল্লার সাবেক সহ-সভাপতি আবির সহ বিভিন্ন ক্লাবের সভাপতি,সচিব, সদস্যগন,আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন।আরসিসি রোটাঃ পিপি নজরুল হক ভূঁইয়া স্বপন পিএইচএফ এর পক্ষে রোটাবর্ষ ২০২৬-২৭ এর নতুন বোর্ড ঘোষণা করেন রোটাঃ পিপি মোঃ ইকবাল আমিন। নব নির্বাচিত সভাপতি রোঃ আল আমিন সরকার, নব নির্বাচিত সচিব রোঃ সাবেকুন নাহার সেতু, নব নির্বাচিত কোষাধ্যক্ষ রোঃ তাহসিন সাফকাত।অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন,রোটার্যাক্ট প্রত্যয় পাঠ,অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান,অতিথিদের শুভেচ্ছা বক্তব্য ও স্মৃতি চারণ, অতিথিদের শুভেচ্ছা উপহার ও সম্মানন প্রদান,ক্লাব সদস্যদের ক্রেস্ট প্রদান, সঙ্গীত পরিবেশন করা হয়েছে।উল্লেখ্য যে, রোটারী ক্লাব অফ কুমিল্লার অভিভাবকত্বে ১৯৭৬ সালে ২৭ জুন বাংলাদেশের ৩য় রোটার্যাক্ট ক্লাব অফ কুমিল্লা প্রতিষ্ঠা লাভ করে।সেই থেকে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।