মো. আরফান আলী ||
পীরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মো. আরফান আলী : ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে 'জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস' ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন রবিবার সকাল ৮টায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ তত্ত্বাবধানে মোট ২৪১ টি, পীরগঞ্জ পৌরসভার নিয়ন্ত্রিত ৭০ টি কেন্দ্রে প্রায় ৩৭ হাজার ৭৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচী উদ্বোধন করেণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( অতি:দা:) ডা. কামাল আহাম্মেদ।আরো উপস্থিত ছিলেন উপজেলা প:প: কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, আবাসিক মেডিকেল অফিসার ওয়ারিশ ইয়াজদানী। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, এমটি ইপিআই, এইচ আই ইনচার্জ সহ বিভিন্ন কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা জানান , জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার ৩১১ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর পাশাপাশি শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ানো কথা বলেন।