প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
কচুয়ার বেরকটায় সিঁড়ি কেটে ঘরে ঢুকে নারী নিহত`
কচুয়া [চাঁদপুর] প্রতিনিধি:মো:আনোয়ার হোসেন (রাজ) ||
কচুয়ার বেরকটায় সিঁড়ি কেটে ঘরে ঢুকে নারী নিহত`কচুয়া [চাঁদপুর] প্রতিনিধি:মো:আনোয়ার হোসেন (রাজ) চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈয় ইউনিয়নের বেরকটা গ্রামের মিয়াজী বাড়িতে ডাকাতির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের আঁধারে একদল ডাকাত সিঁড়ি কেটে মিতু সাদেক মিয়ার বাড়িতে প্রবেশ করে। পরে তারা ঘরের ভেতরে থাকা মিতু সাদেক মিয়ার স্ত্রীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়।এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসী অবিলম্বে ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কচুয়া থানা পুলিশের একটি টিম। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম।ওসি আজিজুল ইসলাম বলেন, "এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা দ্রুত ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনবো।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ