কচুয়া [চাঁদপুর] প্রতিনিধি: মো: আনোয়ার হোসেন (রাজ) ||
৩ বছর, ৩ এমপি, তবুও তালাবদ্ধ কচুয়া বাজার`কচুয়া [চাঁদপুর] প্রতিনিধি: মো: আনোয়ার হোসেন (রাজ) ২০২৩ সালের বরাদ্দ। তিন বছর পার হয়ে গেছে। তিন জন এমপি বদলেছে। তবুও উদ্বোধন হয়নি কচুয়া কাঁচা বাজারের নতুন ভবন।কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের কাজ এখনো ২০% বাকি রয়েছে। মাত্র ৩-৪ মাস আগেও বলা হয়েছিল, "মাত্র ১৫ দিনের মধ্যেই কাজ শেষ হবে"। এরপর উদ্বোধনের জন্য একাধিকবার নতুন তারিখও দেওয়া হয়েছিল।কিন্তু দুঃখের বিষয়, প্রতিবারই সেই তারিখ পার হয়ে গেলেও তালা খুলেনি কচুয়া কাঁচা বাজারের নতুন ভবন। ফলে খোলা আকাশের নিচে, কাদায় ভুগতে হচ্ছে হাজারো ব্যবসায়ীকে।এ বিষয়ে ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, অবিলম্বে বাকি ২০% কাজ শেষ করে ভবনটির উদ্বোধন করা হোক।মাননীয় ড. আহসানুল হক মিলন সাহেবের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, "তারিখের পর তারিখ দেওয়া হচ্ছে। আর কত? দয়া করে বাকি কাজ শেষ করে ভবনটি উদ্বোধন করুন।