তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
বিজয়নগরে ৬৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ৬৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, রোববার (২৮ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে বিজয়নগর থানার এসআই আলী রেজা মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার ১ নম্বর বুধন্তী ইউনিয়নের দক্ষিণ বীরপাশা এলাকায় রিনা বেগমের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে ৬৪ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,মো. বাচ্চু মিয়া (৫০), পিতা: মৃত মুক্ত মিয়া এবং হোসেন মিয়া (৪০), পিতা: ধনু মিয়া। উভয়ের বাড়ি দক্ষিণ বীরপাশা, ৬ নম্বর ওয়ার্ড, বুধন্তী ইউনিয়ন, বিজয়নগর উপজেলা।পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে।এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-৫২, তারিখ: ২৯ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।