সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||
জলবায়ু সচেতনতায় সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচিসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, দেয়ালিকা প্রকাশ, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।সোমবার (২৯ জুন) জামালপুরের সরিষাবাড়ী রানী দিনমণি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য জনসচেতনতামূলক র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। র্যালিতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বেশি বেশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক আব্দুল বারিক।প্রধান অতিথি বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখন থেকেই পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এমন কর্মসূচি গ্রহণ জরুরি। পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই সরবরাহ করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেয়ালিকা প্রকাশ, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।