প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতির নিজ বাড়ীর জমি দখলের অভিযোগ।
ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতির নিজ বাড়ীর জমি দখলের অভিযোগ। ||
ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতির নিজ বাড়ীর জমি দখলের অভিযোগ।সনজয় নামে উক্ত ব্যাক্তি সেল্টার দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম, জমি দখল, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। বিগত সময়ে জমি দখলের চেষ্টা করা হলে বাধা দিতে গেলে ছাত্রদল নেতাকে নারী নির্যাতন ও চাঁদাবাজির মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।গত পরশু ভুক্তভোগীর বাড়ি থেকে কাঁঠাল ও কলা চুরির সময় তার মা অভিযোগ অনুযায়ী দুজনকে হাতেনাতে ধরেন। পরে কয়েকজন নারী-পুরুষ এসে ছাত্রদল নেতার মায়ের ওপর হামলা চালিয়ে অভিযুক্তদের নিয়ে যায়।আরও অভিযোগ, বর্তমানে এসব ব্যক্তিকে ওসমানগঞ্জ ইউনিয়নের এক যুবদল নেতা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ