তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
বিজয়নগরে জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ খেলার মাঠে খাতাবাড়ি জমশেদ খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম খান শাহ আলম-এর অর্থায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ জামাল মিয়া মেম্বার। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ কারী আনোয়ার হোসেন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিয়াদুল হক বাবু, সাংবাদিক আসকির উদ্দিন, হাজি জালাল উদ্দিন, সাবেক মেম্বার রফিকুল ইসলাম রফু, ব্যবসায়ী মো. স্বপন মিয়া, রাশেদ খান মেনন, আজিম উদ্দিন, সাদ্দাম মিয়া, মনজিল খান, হানিফ খান, ওসমান গনি, মাজু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উদ্বোধনী ম্যাচে লিটন একাদশ টাইব্রেকারে উজ্জ্বল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।