আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি ||
ধুনটে প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের সম্মানে বিদায় সংবর্ধনাআশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর অফিসে প্রধান অতিথি হিসেবে উক্ত সংবর্ধনা প্রদান করেন বগুড়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: কাজী আশরাফুল ইসলাম। ধুনট উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও হাসপাতালের কর্মকর্তা ডা: মোছা: রেহেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: নাসরিন পারভিন ও ডিটিও ডা: মামুনুর রশিদ। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: আব্দুল রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদায়ী লাইফ ষ্টক কর্মকর্তা ডা: সরলা রানী সাহা, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) বিশ্বজিৎ কর্মকার, মাঠ সহকারী লিটন কুমার, এআই টেকনিশিয়ান রনজু আহম্মেদ, আব্দুল মান্নান, পার্থ সেন, আব্দুল খালেক প্রমূখ।