মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার ||
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সারমো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:- কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে ফরিদপুরের সালথা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৪৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন পেঁয়াজের কন্দ, উফশী রোপা আমন ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।প্রণোদনার আওতায় ৩০ জন কৃষকের প্রত্যেককে ৪ মণ করে পেঁয়াজের কন্দ, একটি প্লাস্টিকের ড্রাম, ১ কেজি কীটনাশক, ২০ কেজি এমওপি সার এবং ২০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।এছাড়া উপজেলার ২ হাজার ৪০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুদর্শন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর।অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা প্রাপ্ত বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করার আহ্বান জানান