প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিজয়নগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে থানার এসআই রাজীব কুমার সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বামুটিয়া গ্রামের একটি বসতঘরের শয়নকক্ষ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।অভিযানকালে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল মোতালেব (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বামুটিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরে এসআই আলী রেজা মামুন উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত গাঁজা জব্দ করেন।এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১ জুলাই) মামলাটি রুজু করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ