,তাছলিমা আক্তার মুক্তা ||
বানর থেকে শেখ,তাছলিমা আক্তার মুক্তামানুষ তো ভাই অনেক দেখলাম, পুষলাম দুধ কলাতে , স্বার্থ ফুরাতেই মানুষ গুলো, ছুরি ধরে গলাতে । ভাবছি এবার বনের পশুদের, দুধ কলাতে পুষবো ,নিজের ভুলের সাগর থেকে, অতীতটাকে মুছবো ! হঠাৎ করেই দেখা হবে গেলো, বানর মামার সাথে , একমুঠো বাদাম কিনে দিলাম, বানর মামার হাতে । অনেক খুশি বানর মামা তাই, কুটস কুটাস খাচ্ছে , বিদ্যালয়ের ছেলে মেয়ে গুলো, তাই দেখে নাচছে । ভদ্র হয়ে নির্বিবাদে বানরটি, সবার দিকে চেয়ে ! সবার দেওয়া খাবার গুলো, খুশি হয়ে নিচ্ছে খেয়ে । খাবার খেয়ে চুপটি করেই, চললো বনের দিকে , আমরা কবে মানুষ হবো, পশুদের থেকে শিখে ?