প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা নারীর নামে সাইবার আইনে মামলা
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ ||
পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনা নারীর নামে সাইবার আইনে মামলাপঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার ঘটনায় অভিযোগকারী রেহেনা বেগম উর্মির বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।বুধবার (১ জুলাই) তেঁতুলিয়া থানায় মামলাটি দায়ের করেন উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার। মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এর আগে রেহেনা বেগম উর্মি অভিযোগ করেন, গ্রাম পুলিশে চাকরি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নেওয়া হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু অভিযোগটি অস্বীকার করে এটিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ