আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি ||
গোয়াইনঘাটে খেলাফত মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিতআখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে খেলাফত মজলিসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল ৪টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ।সভাটি সঞ্চালনা করেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া। সভায় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি আখলাক হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল গণী ওসমানী, মাওলানা বুরহান উদ্দীন, হাজী মুজিবুর রহমান শিকদার, মুসলিম আল মাহবুব, মাওলানা বিলাল আহমদ, ফখরুল আমীনসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।সভায় বিগত মাসের সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত রিপোর্ট পেশ করা হয় এবং তা নিয়ে আলোচনা ও মূল্যায়ন করা হয়। একই সঙ্গে আগামী মাসের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়, যাতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করা যায়।বক্তারা সংগঠনের আদর্শ বাস্তবায়নে দায়িত্বশীলদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে কাজের গতি বাড়াতে হবে এবং প্রতিটি ইউনিটকে সক্রিয় রাখতে হবে।এছাড়া কেন্দ্র ঘোষিত ৩৬ জুলাইয়ের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দায়িত্বশীলদের মধ্যে কর্মসূচি বণ্টন করা হয়। কর্মসূচি সফল করতে সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।