শাহাদাত কামাল শাকিল কুমিল্লা প্রতিনিধি ||
সরকারী নিবন্ধন পেল কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি শাহাদাত কামাল শাকিল কুমিল্লা প্রতিনিধি:- কুমিল্লার ঐতিহ্যবাহী " কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি" সরকারি নিবন্ধন লাভ করেছে।দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে এ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়।২৫ জুন ২০২৬ খ্রিঃ(বৃহস্পতিবার) নিবন্ধন পাওয়ায় " কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি"নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। যাহার রেজিষ্ট্রেশন নং- সিএইচ -৭৭২/২০২৬। ক্লাব নেতারা জানান, সরকারি নিবন্ধন লাভের ফলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও জনস্বার্থে সংবাদ পরিবেশনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।উল্লেখ্য, ০৬ -০১-২০১৪ সালে প্রতিষ্ঠিত "কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি" দীর্ঘদিন ধরে কুমিল্লার সাংবাদিকদের অন্যতম বৃহৎ ও পেশাদার সংগঠন হিসেবে কাজ করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবটি সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করেছে এবং নিয়মতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচন ও বিভিন্ন পেশাগত কার্যক্রম পরিচালনা করছে। কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি" নেতৃবৃন্দ সরকারি নিবন্ধন প্রাপ্তিতে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ অর্জন কুমিল্লার সাংবাদিক সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।