প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬
শ্রীপুরে ২৪০ পিস ইয়াবাসহ একজন আটক
মোঃ খাইরুল ইসলাম কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ||
শ্রীপুরে ২৪০ পিস ইয়াবাসহ একজন আটক মোঃ খাইরুল ইসলাম কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রথমে শ্রীপুর থানার মোড় এলাকায় সোহেলের বাইসাইকেলের সিটের নিচ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্কুল রোডে হাসানের বাড়িতে অভিযান চালিয়ে আরও ৪০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। দুই স্থান থেকে সর্বমোট ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ