তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
বিজয়নগরে মাদকবিরোধী অভিযানে ৬ বোতল স্কফ, ৭ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ বোতল স্কফ সিরাপ, ৭ বোতল বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিজয়নগর থানার এসআই কুদ্দুস আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ৮ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ইকরতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় খোকন ভূঁইয়ার বসতঘরের পেছনে একটি লিচু বাগান এবং তার বাড়ির উঠান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তি হলেন খোকন ভূঁইয়া (৫১)। তিনি মৃত হান্নান ভূঁইয়ার ছেলে। তার বাড়ি ইকরতলী (ভূঁইয়া বাড়ি), ৮ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন, বিজয়নগর উপজেলা।পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১০ এবং জিআর নম্বর-২৫০। গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।