পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ ||
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে বাংলাদেশি আটকপঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে অসীম বিশ্বাস (৪৩) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়শশী বিওপির সদস্যরা।শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের অমরখানা এলাকায় সীমান্তসংলগ্ন স্থান থেকে তাকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।আটক অসীম বিশ্বাস মাগুরা সদর উপজেলার রাউতরা এলাকার মৃত সুশীল বিশ্বাসের ছেলে।বিজিবি সূত্র জানায়, সীমান্তের মেইন পিলার ৭৭৮-এর ৭ নম্বর সাব-পিলারের কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে অমরখানা এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন অসীম বিশ্বাস। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাজের সন্ধানে তিনি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।বিজিবি তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে বোদা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল বলেন, বিজিবি আটক ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে একটি মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, সীমান্তে টহল চলাকালে ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও গবাদিপশু পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।