সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||
সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, বিতরণ করা হলো গাছের চারাসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: ২০২৫-২০২৬ অর্থবছরের বৃক্ষরোপণ প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষাবাড়ী উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা আফরোজ।এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, জামালপুরের উপ-পরিচালক আলম শরীফ খান। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল-আমিন, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদসহ কৃষি বিভাগের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।পরে বিভিন্ন উপকারভোগীর মাঝে গাছের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে সবাইকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।