শাহাব উদ্দিন শাহিন ||
সিলেটে উৎস থেকে বর্জ্য পৃথকীকরন বিষয়ক আলোচনাশাহাব উদ্দিন শাহিন বালাগঞ্জ প্রতিনিধিঃউৎস থেকে বর্জ্য পৃথকীকরন বিষয়ক এক আলোচনা সভা ৬ জুলাই ২০২৬ইং সিলেট শহরে একটি হোটেলে অনুষ্টিত হয়েছে| প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ একলিন আবেদীন| এনজিও এসএনভি ও রিডো বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন রিডো বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ নাসির উদ্দিন আহমদ| ¯^াগত বক্তব্য রাখেন এসএনভি এর কাস্টার কডিনেটর রাহিমা বেগম| অন্যান্যদের মধ্যে আলোচায় অংশ গ্রহন করেন বালাগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ছুরাব আলী, শাহজালাল উপশহর কল্যাণ পরিষদ এর সাধারন সম্পাদক বদরুল আমিন হারুন, ডি ব্লক মসজিদ কমিটির সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রকিব, বি ব্লক মসজিদ কমিটির সভাপতি এ কে এম আহাদুজ্জামান, এনজিও এওয়ার্ড এর প্রকল্প কডিনেটর ফারুক আহমদ, এডাব এর বিভাগীয় সম্মন্নয়কারী বাবুল আক্তার, এনজিও আইডিয়া’র প্রকল্প কডিনেটর তামান্না রহমান, নিরাপদ সভাপতি শাহাব উদ্দিন শাহিন, কবি ও শিক্ষক নাজমুল আনসারী, রিডো বাংলাদেশ এর নির্বাহী সদস্য আব্দুল মালেক| “বাংলাদেশে নগরভিত্তিক পানি চক্রের টেকসই রুপান্তর” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত আলোচনা সভায় শহরের মানুষের সু¯^াস্থ্য ও কল্যানের জন্য স্যানিটেশন, কঠিন বর্জ্য এবং পানি নিস্কাশন ব্যবস্থার উন্নতি করার লক্ষ্যে বিভিন্ন সিন্ধান্ত গৃহিত হয়| সিলেট শহরের ২২নং (শাহজালাল উপশহর) ওয়ার্ডের বর্জ্য সুষ্ঠ ব্যবস্থাপনার লক্ষ্যে বর্জ্য উৎসে পৃথকীকরন ও বর্জ্য থেকে ˆজব সার উৎপাদন বিষয়টি পায়লট প্রকল্প হিসাবে গ্রহন করা হয়েছে| সিলেট সিটি কর্পোরেশন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ একলিন আবেদীন জানান সিলেটের ৫৩টি খাল, নালা, চড়ার ছিলো যা বর্তমানে নেই, বরাট হয়ে গেছে, সিলেট শহর থেকে প্রতিদিন ১.৫০ টন ময়লা সহ ৩টন প্লাষ্টিক সংগ্রহ করা হয়| যার পানির ভাগ ৬৫%, এই বর্জ্য কে সম্পদ এ রুপান্তরের জন্য বাসা বাড়ী থেকেই পৃথক ভাবে বর্জ্য সংগ্রহ করা সময়ের দাবী বা চাহিদা| এরই লক্ষ্যে ২২নং (শাহজালাল উপশহর) ওয়ার্ডে কাজ চলছে পায়লট প্রকল্প হিসাবে| রিডো বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ নাসির উদ্দিন আহমদ, শাহজালাল উপশহরের বাসা বাড়ীর রান্নার বর্জ্য এবং পলিথিন, কাচ, লোহা বর্জ্য পৃথক বিন এর মাধ্যমে সংগ্রহ করা হবে, এ জন্য গৃহকমী সহ অন্যান্যদের কে প্রশিক্ষন, প্রচার, লিপলেট বিতরন কাজ শুরু হয়েছে| প্রচনশীল বর্জ্য দিয়ে ˆজব সার এবং অপচনশীল বর্জ্য গুলো প্রক্রিয়াজাত করন করা হবে|