তানভীর ভুইয়া ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
সরাইল থানা পুলিশের দাঙ্গা দমন অভিযান, দেশীয় অস্ত্র উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে দাঙ্গা দমন ও দেশীয় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেছে সরাইল থানা পুলিশ। সোমবার (৬ জুলাই) বিকেল ৪টার দিকে পরিচালিত এ অভিযানে একটি রাম দা, একটি কোঁচ, তিনটি এক ফলা বর্শা এবং ১২টি সূঁচালো বাঁশের ফলা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সংঘাত প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।