প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে বিজয়নগরের প্রাণেশ আদালতে
তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে বিজয়নগরের প্রাণেশ আদালতেব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে প্রাণেশ মোদক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের বনানী থানা পুলিশ।গ্রেফতারকৃত প্রাণেশ মোদক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা বাজার এলাকার মোদকপাড়ার বাসিন্দা এবং প্রাণ বল্লভ মোদকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন দিন আগে ফেসবুকে দেওয়া একটি আপত্তিকর পোস্টকে কেন্দ্র করে বিজয়নগর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিবার ৫ জুলাই রাত প্রায় ৮টার দিকে ঢাকার বনানী থানার অন্তর্গত কড়াইল বস্তি এলাকা থেকে প্রাণেশ মোদককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বনানী থানার ওসি (তদন্ত) বলেন, প্রাথমিকভাবে অভিযুক্তের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ পাওয়া গেলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার সম্পৃক্ততা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ কারণে তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে সিআইডির ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন ও তদন্তে প্রকৃত তথ্য উদঘাটিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারিতেও একই ধরনের অভিযোগে প্রাণেশ মোদককে গ্রেফতার করা হয়েছিল। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ