প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
বোদায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুর
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ ||
বোদায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৫ বছরের শিশুরপঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সূর্য (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের বোয়ালমারী মন্দিরসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত সূর্য বোয়ালমারী গ্রামের বাসিন্দা সুবাস চন্দ্রের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে একটি বিয়ের পূজা দেখে বাড়ি ফেরার সময় শিশুটি রাস্তা পারাপারের চেষ্টা করে। এ সময় 'নানা বল সাবান'-এর পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর এলাকাবাসী কাভার্ড ভ্যানের চালক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একজন সেলস ম্যানেজারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ