প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
বিজয়নগরে ২৮ বোতল স্কফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার
তানভীর ভুইয়া, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি ||
বিজয়নগরে ২৮ বোতল স্কফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৮ বোতল স্কফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বিজয়নগর থানার এসআই ইকবাল মনিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (পুরা মিয়ার বাড়ি) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. এমরান মিয়া (৪৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৮ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার এমরান মিয়া কাশিনগর (পুরা মিয়ার বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মাহফুজ মিয়া।পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১৫ এবং জিআর নম্বর-২৫৫। বিজয়নগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ