তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি ||
তারাকান্দায় বালিখাঁ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা মোবারক হোসাইনতারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫নং বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মাওলানা মোবারক হোসাইন।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাকান্দা উপজেলা শাখার সদস্য পদে রয়েছেন। এছাড়া তিনি ওলামাদল উপজেলা শাখার (ভারপ্রাপ্ত) আহবায়ক হিসেবেও দায়িত্ব পালন করে কাজ করছেন। স্থানীয় সূত্রমতে, মাওলানা মোবারক হোসাইন সার্বিক উন্নয়ন ও শক্তিশালী রাষ্ট্র কাঠামো গঠনের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি প্রচার করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন। তরুণ বয়সেই বিএনপি রাজনৈতিক অঙ্গনে তিনি যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।মাওলানা মোবারক হোসাইন রাজনৈতিক দলের দায়িত্ব পালন করতে গিয়ে বিগত ১৭ বছরে একাধিক মামলার আসামি হয়েছেন। তিনি ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ভাবে প্রার্থী হয়েছিল,মনোনয়ন না পাইলেও দলের প্রার্থীর পক্ষে জোরালোভাবে কাজ করেন। পরের নির্বাচনে দল অংশগ্রহণ করেন নাই, সে সময় তিনিও নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ান। এবারে নির্বাচনে ভোটের মাঠে জোরে সোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোবারক হোসাইন বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়নের সার্বিক উন্নয়ন,দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা আমার মূল লক্ষ্য। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তাহলে আমি একটি আধুনিক,উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”