প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
পঞ্চগড়ে র্যাবের অভিযানে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, গ্রেফতার ১
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ ||
পঞ্চগড়ে র্যাবের অভিযানে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, গ্রেফতার ১পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৮০০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে র্যাব-১৩। এ সময় একজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।র্যাব-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি দল গত ৬ জুলাই রাত ৮টা ২৫ মিনিটের দিকে বোদা উপজেলার সামেরডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মো. আনসার আলী (৪৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহৃত বলে দাবি করা নগদ ১৯ হাজার ৮০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তিনি পঞ্চগড় থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ