আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি ||
নীলফামারীতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিতআশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি:- তথ্য অধিকার আইন কার্যকর বাস্তবায়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় নীলফামারী শহরের ইউএসএস কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি আনোয়ারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন রিসার্চ ইনিসিয়েটিভস্ বাংলাদেশ (রিইব)-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আক্তারুজ্জামান রাজু, নীলফামারী ইউএসএস-এর নির্বাহী পরিচালক ভূবন রায়, নীলফামারী পৌরসভার সাবেক কমিশনার রত্না রানী, নিউজ টুয়েন্টিফোর-এর জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিন, ফিল্ড অফিসার নজরুল ইসলাম এবং রিইব-এর সদস্য বোরহান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় বক্তারা জেলার সার্বিক উন্নয়নে সব স্তরের মানুষের তথ্য প্রাপ্তি নিশ্চিত করার বিভিন্ন ইতিবাচক ও গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নীলফামারী জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও আইনগত সহায়তায় রিইব প্রশংসনীয় ভূমিকা পালন করছে। গ্রাম থেকে শহর—সর্বস্তরের মানুষের পাশে থাকার এই প্রত্যয়ী যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজে বিদ্যমান সকল প্রকার অন্যায়-অবিচার প্রতিরোধে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনকে কার্যকরভাবে ব্যবহার করার আহ্বান জানান বক্তারা।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উন্মুক্ত আলোচনা সভায় সদরের অ্যাক্টিভিস্ট (এক্টভেজ) গ্রুপের সদস্যরা তথ্য অধিকার আইন বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ের বিভিন্ন সফলতার গল্প এবং চ্যালেঞ্জিং দিকগুলো তুলে ধরেন। তাঁদের বাস্তবমুখী ও সাহসী বক্তব্যের প্রতি উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে যেকোনো ধরনের সহযোগিতায় তাঁদের পাশে থাকার আশ্বস্ত করেন