মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি,বগুড়া ||
বগুড়া চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্বভার হস্তান্তর।বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। বুধবার ঝাউতলা চেম্বার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দায়িত্বভার হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আছিয়া খাতুন, সদস্য আতাউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জিল্লুর রহমান, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি এস এম আতিকুর রহমান বাদল, সহ-সভাপতি এ্যাডভোকেট মো: হামিদুল হক চৌধুরী হিরু, সহ-সভাপতি মামদুদুর রহমান শিপন এবং পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মেজবাহুল হক রন্টু, পরিমল চন্দ্র দাস, আজিজার রহমান মিলটন, শামসুল হক বেনু, শফিকুল ইসলাম খোকন, রাসেদুল ইসলাম, শাহিনুর ইসলাম সবুজ ও এস. এম. নুরই আলম সিদ্দিকী পল্লব।দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা ব্যবসায়ীদের কল্যাণে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং বগুড়ার শিল্প ও বাণিজ্যের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ব্যবসায়ী সমাজের আস্থা ও প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা পালন করবে।অনুষ্ঠান শেষে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা বগুড়া চেম্বারকে আরও গতিশীল ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।