প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
সরিষাবাড়ীতে মায়ের ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে গ্রেপ্তার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||
সরিষাবাড়ীতে মায়ের ভরণপোষণ না দেওয়ার মামলায় ছেলে গ্রেপ্তারসরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে মায়ের দায়ের করা মামলায় রাশেদুল ইসলাম ওরফে জাকির (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৮ জুলাই) দুপুরে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাশেদুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে জামালপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক তালুকদারের ছেলে।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন না করায় রাশেদুল ইসলামের বিরুদ্ধে তার মা রাশেদা বেগম (৬৪) সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলাটি পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ৫(১) ও ৫(৫) ধারায় রুজু করা হয়।মামলার পর বুধবার (৮ জুলাই) দুপুরে সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরদিন বৃহস্পতিবার তাকে জামালপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, "মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ