প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
নতুন নেতৃত্বকে বরণ করে ঐক্যের বার্তা নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে।
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সৌরভ আহমেদ সাগর ||
নতুন নেতৃত্বকে বরণ করে ঐক্যের বার্তা নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে।নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সৌরভ আহমেদ সাগর:- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নতুন নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা।বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সদস্য সচিব মারুফ হাসান (মামুন সরকার)-সহ কমিটির অন্যান্য নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।নেতা-কর্মীরা নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা পালন করবে।অনুষ্ঠান শেষে নতুন নেতৃত্বের সফলতা কামনা করে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ