প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
দিনাজপুর কাহারোল উপজেলায় সরকারি পুরের অর্পিত দখল পূর্ণ উদ্ধার।।
দিনাজপুর জেলা প্রতিনিধি অরুণ চন্দ্র শীল ||
দিনাজপুর কাহারোল উপজেলায় সরকারি পুরের অর্পিত দখল পূর্ণ উদ্ধার।। দিনাজপুর জেলা প্রতিনিধি অরুণ চন্দ্র শীল। দিনাজপুর কাহারোল উপজেলার ৪নং তারগাঁও ইউনিয়নের বাইশপুর মৌজায় একটি সরকারি অর্পিত পুকুরের দখল পুনরুদ্ধার করা হয়েছে।আজ ০৯ জুলাই কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ-এর নেতৃত্বে এ দখল পুনরুদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। উদ্ধারকৃত সরকারি অর্পিত পুকুরটির তফসিল অনুযায়ী দাগ নম্বর ৬৪১ এবং এর পরিমাণ ০.৫৯ একর।এ সময় উপস্থিত ছিলেন ৪নং তারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ১নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ এবং কাহারোল থানার পুলিশ সদস্যরা। তাদের উপস্থিতিতে সরকারি সম্পত্তির দখল পুনরুদ্ধার কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ