প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার ||
কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারমো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:- ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামে স্বপ্না বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা প্রায় ৬টার দিকে মালাঙ্গা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের বাড়ির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘরের আড়ার সঙ্গে স্বপ্না বেগমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।জানা গেছে, স্বপ্না বেগমের শ্বশুরবাড়ি মধুখালী উপজেলার বাঙ্গাবাড়িয়া ইউনিয়নের আমুরদিয়া গ্রামে। প্রায় এক মাস আগে স্বামী মো. রাজিব শেখ এবং তাদের এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি মালাঙ্গা গ্রামের ওই বাড়িতে ভাড়া ওঠেন। রাজিব শেখ স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত।ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ