পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ ||
পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল, অসহায়দের মাঝে উপকরণ বিতরণপঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভপঞ্চগড় জেলা পরিষদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে অসহায় মেধাবী শিক্ষার্থী, দরিদ্র, দুস্থ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।শনিবার (১১ জুলাই) জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ তোহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম এবং সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়িসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।এছাড়াও অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপকারভোগীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।