মো. আরফান আলী ||
পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন।মো. আরফান আলী :"তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস World Population Dayউদযাপন উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পূরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প:প: কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাকিম, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা অফিসার ওয়ারিশ ইয়াজদানী, ইউপি চেয়ারম্যান প্রমুখ।১৯৮৭ সালে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনের জন্য পরিকল্পনা ও ১৯৮৯ সালে রাষ্ট্র সংঘ অনুমোদন করে, তার পরিপ্রেক্ষিতে ১৯৯০ সালে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়ে আসছে। উপজেলার শ্রেষ্ঠ পূরস্কার প্রাপ্তরা হলেন, দৌলতপুর শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, দৌলতপুর কমিউনিটি মেডিকেল অফিসার লাভলী রেজা, দৌলতপুর পরিকল্পনা পরিদর্শক সোহরাব আলী, উপজেলা শ্রেষ্ঠ প:প: সহকারী সৈয়দপুর ইউনিয়ন ৩/ক ইউনিট শিমু রাণী রায়, দৌলতপুর ইউনিয়নের প:প: পরিদর্শিকা রুণা লায়ল, উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন দৌলতপুর ভূষিত করা হয়েছে।