প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ ||
পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যুপঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ধনি পাড়া (উত্তর) গ্রামে পুকুরের পানিতে ডুবে আলিফ (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর থেকে আলিফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তার চাচাতো দাদা আব্দুল কুদ্দুস। পরে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।জানা গেছে, আলিফ দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল। সে স্থানীয় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।মাগুড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য লতিফুল ইসলাম (রাজু) শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ