প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
শ্রীপুরে সড়ক দুর্ঘটনা কভার্ড ভ্যানের ধাক্কায় গার্মেন্টস কর্মকর্তা দম্পতি নিহত: অলৌকিকভাবে বেঁচে গেল শিশু সন্তান
মোঃ খাইরুল ইসলাম প্রতিবেদনে গাজীপুর স্টাফ রিপোর্টার ||
শ্রীপুরে সড়ক দুর্ঘটনা কভার্ড ভ্যানের ধাক্কায় গার্মেন্টস কর্মকর্তা দম্পতি নিহত: অলৌকিকভাবে বেঁচে গেল শিশু সন্তানমোঃ খাইরুল ইসলাম প্রতিবেদনে গাজীপুর স্টাফ রিপোর্টার:- গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২নং সিএন্ডবি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডেনিমেক্স গার্মেন্টসের এডমিন এইচআর ম্যানেজার রাকিব ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন।আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে একটি দ্রুতগামী কভার্ড ভ্যান তাঁদের ধাক্কা দিলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এই দম্পতি প্রাণ হারান।দুর্ঘটনার তীব্রতা এতটাই মারাত্মক ছিল যে মা-বাবা দুজনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও, তাঁদের সাথে থাকা ছোট্ট শিশু সন্তানটি কোনো বড় আঘাত ছাড়াই অলৌকিকভাবে বেঁচে গেছে। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ